
আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটেনের হাউস অব লর্ডসে আজ সোমবার ব্রেক্সিট বিলের ওপর বিতর্ক শুরু হয়েছে। বিলটি পাশ হলে ব্রেক্সিট বাস্তবায়নে দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে’র ক্ষমতা সুসংহত ও শক্তিশালী হবে। চলতি মাসের গোঁড়ার দিকে খসড়া বিলটি ব্রিটেনের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হওয়ার পর এটি এখন পার্লামেন্টের উচ্চকক্ষে উত্থাপিত হয়েছে। উচ্চকক্ষে বিলটিকে নিয়ে তর্ক-বিতর্ক ও আলোচনা হচ্ছে। বিলটি পাশ হলে মে ইউরোপিয়ান ইউনিয়নের লিসবন চুক্তির আর্টিকেল ৫০ বাস্তবায়নের কাজ শুরু করতে পারবেন। এটিই জোট থেকে বেরিয়ে যাওয়ার প্রাথমিক আনুষ্ঠানিক প্রক্রিয়া ।