News71.com
 International
 21 Feb 17, 01:02 AM
 247           
 0
 21 Feb 17, 01:02 AM

৫০০ মদের দোকান বন্ধের ঘোষণা দিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে ইনিংস শুরু করলেন এড়াপ্পাড়ি পালানিস্বামী ।।

৫০০ মদের দোকান বন্ধের ঘোষণা দিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে ইনিংস শুরু করলেন এড়াপ্পাড়ি পালানিস্বামী ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ তামিলনাড়ু সরকারের অধীনে ৫০০ মদের দোকান বন্ধে সিলমোহর দিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে ইনিংস শুরু করলেন এড়াপ্পাড়ি পালানিস্বামী। গত শনিবার বিধানসভায় আস্থাভোটে জয়ী হয়ে আজ সোমবার কার্যভার গ্রহণ করেন শশিকলা ঘনিষ্ঠ এই নেতা। রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকে মুখ্যমন্ত্রী কী সিদ্ধান্ত নেন তার ওপর ভবিষ্যতের একটা দিকনির্দেশ পাওয়া যায়। সেদিক থেকে দেখতে গেলে পালানিস্বামী বুঝিয়ে দিয়েছেন জয়ললিতার দেখানো পথেই তিনি হাঁটতে চান ।

এদিন তিনি ৫টি বড় সিদ্ধান্ত নিয়েছেন। মদের দোকান বন্ধ ছাড়াও তিনি কর্মরত নারীদের মোটরসাইকেল কেনার জন্য ৫০ শতাংশ ভর্তুকির কথা ঘোষণা করেছেন। তাছাড়া মাতৃত্ব সহায়তার অঙ্ক ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৮ হাজার টাকা করেছেন। মৎস্যজীবীদের জন্য ৫ হাজার নতুন বাড়ি তৈরি করবে পালানিস্বামী সরকার। তাছাড়া বেকার ভাতাও বাড়ানো হয়েছে। মাধ্যমিক অনুত্তীর্ণদের ২০০ টাকা, উত্তীর্ণদের ৩০০ টাকা, দ্বাদশ শ্রেণী অনুত্তীর্ণদের ৪০০ টাকা এবং স্নাতক এবং স্নাতকোত্তরদের ৬০০ টাকা মাসে ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন পালানিস্বামী ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন