News71.com
 International
 21 Feb 17, 09:51 AM
 251           
 0
 21 Feb 17, 09:51 AM

বিশ্বের দ্রুততম মানববিহীন বিমান তৈরীর দাবী করল নাসা।। প্রতি ঘন্টায় গতিবেগ ১১২৩০ কিলোমিটার

বিশ্বের দ্রুততম মানববিহীন বিমান তৈরীর দাবী করল নাসা।। প্রতি ঘন্টায় গতিবেগ ১১২৩০ কিলোমিটার

 

আন্তর্জাতিক ডেস্কঃ মানবচালিত পৃথিবীর সবচেয়ে দ্রুততম বিমান হলো লকহেড এসআর-৭১ ব্ল্যাকবার্ড৷ প্রতি ঘন্টায় এর গতিবেগ ৩৫৩০ কিলোমিটার৷ তবে এবার আরো উন্নত প্রযুক্তির সহায়তায় যন্ত্রচালিত দ্রুততম বিমান অবিষ্কার করে ফেলেছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা৷ বিমানটির নাম হাইপারসনিক এয়ারক্রাফট X-43A৷ প্রতি ঘন্টায় গতিবেগ ১১২৩০ কিলোমিটার৷ শব্দের চেয়ে ৯.৬ গুন বেশি দ্রুত৷ বিমানটির আকৃতি অবশ্যই বেশ আকর্ষনীয়৷ ১.৫ মিটার বিস্তৃত ডানা, ৩.৬ মিটার দীর্ঘ ও ১৪০০ কিলোগ্রাম ওজনের ৷

জানা গেছে, ২০০৪ সালে প্রথমে রকেটে করে এই বিমানকে উৎক্ষেপণ করা হয়েছিল৷ সমুদ্রের উপর দিয়ে সাধারণ গতিবেগের চেয়ে ১০ গুণ বেশি দ্রুত চলাচল করতে সক্ষম বিমানটি৷ প্রপেলারসহ বিশ্বের সবচেয়ে দ্রুততম প্লেন হলো রাশিয়ান তুপলভ তু-১১৪৷ যার সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৮৬৯ কিলোমিটার ৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন