News71.com
 International
 21 Feb 17, 10:22 AM
 216           
 0
 21 Feb 17, 10:22 AM

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নিরাপত্তা উপদেষ্টা হলেন ম্যাকমাস্টার।।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নিরাপত্তা উপদেষ্টা হলেন ম্যাকমাস্টার।।

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নতুন নিরাপত্তা উপদেষ্টা হিসেবে লে. জেনারেল এইচআর ম্যাকমাস্টারের নাম ঘোষণা করেছেন। গতকাল সোমবার ট্রাম্প এ ঘোষণা দেন। এর ফলে ম্যাকমাস্টার মিচেল ফ্লিনের স্থলাভিষিক্ত হলেন। ট্রাম্প তার ফ্লোরিডার বাসভবন মার-এ-লাগোতে দেয়া এ ঘোষণার সময় তার পাশেই ছিলেন ম্যাকমাস্টার। এসময় উপস্থিত ছিলেন ক্যালোগ। এর আগে ট্রাম্প নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগের জন্য অনেকের সাক্ষাৎকার নেন।

সেনাবাহিনীর ইন্টারগেশন সেন্টারের প্রধান ম্যাক মাস্টারের ইরাক, আফগানিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে কাজের অভিজ্ঞতা রয়েছে সরকারের বিভিন্ন পর্যায়ের দুর্নীতি অনুসন্ধানী এ কর্মকর্তার। এর আগে এ পদে ডোনাল্ড ট্রাম্পের প্রথম পছন্দের ছিলেন অবসরপ্রাপ্ত ভাইস অ্যাডমিরাল রবার্ট হার্ডওয়ার। তিনি ট্রাম্প প্রশাসনে কাজে অস্বীকৃতি জানানোর পর ম্যাকমাস্টারকেই বেছে নেয়া হল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন