News71.com
 International
 21 Feb 17, 11:58 AM
 260           
 0
 21 Feb 17, 11:58 AM

অস্কার মনোনয়নপ্রাপ্ত সিনেমার প্রদর্শনীতে বিশেষ অতিথি হিসেবে থাকছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।।

অস্কার মনোনয়নপ্রাপ্ত সিনেমার প্রদর্শনীতে বিশেষ অতিথি হিসেবে থাকছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।।

আন্তর্জাতিক ডেস্কঃ আসছে ২৪শে ফেব্রুয়ারি ভারতে মুক্তি পাচ্ছে ‘লায়ন’। তার আগে অস্কার মনোনীত এই ছবির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে দিল্লিতে। যেখানে আমন্ত্রিতের তালিকায় বিশেষ অতিথি হিসেবে থাকছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। উল্লেখ্য, দেব পটেল অভিনীত ‘লায়ন’ অস্কারে ৬টি বিভাগে মনোনয়ন পেয়েছে। সেরা অভিনেতার দৌড়ে রয়েছেন দেবও। স্পেশাল স্ক্রিনিং হোস্ট করবেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রী মেনকা গাঁধী। দাওয়াত দেয়া হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ।

‘লায়ন’এর গল্প একটি হারিয়ে যাওয়া শিশুর তার পরিবারের কাছে ফিরে যাওয়া নিয়ে। এ দেশে পথশিশুদের সমস্যা এবং শিশু পাচারচক্রের প্রেক্ষিতে যেহেতু ছবিটা প্রাসঙ্গিক, সেই কারণেই এই বিশেষ প্রদর্শনী। ছবিটির ভারতীয় ডিস্ট্রিবিউটর অভিনাষ জুমানী বলেন, আমরা খুবই খুশি যে মেনক’জি স্ক্রিনিং অনুষ্ঠানে আসতে রাজি হয়েছেন। সে লক্ষে সব রকম প্রস্তুতি নেয়া হচ্ছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন