News71.com
 International
 21 Feb 17, 12:33 PM
 263           
 0
 21 Feb 17, 12:33 PM

লন্ডনে সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আটক ৫ ।।

লন্ডনে সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আটক ৫ ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ লন্ডন মেট্রোপলিটন পুলিশ সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৫ কিশোরকে আটক করেছে। লন্ডন মেট্রোপলিটন পুলিশের বরাত দিয়ে আর্ন্তজাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আটক হওয়া পাঁচ কিশোরদের বয়স ১৫ থেকে ১৯ বছরের মধ্যে। গতকাল দেশটির পুলিশ গোপন সূত্রের খবর পেয়ে দক্ষিণ লন্ডনের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে এদেরকে আটক করে ।

পুলিশি অভিযানে আটককৃত ৫ কিশোর কী ধরনের নাশকতামূলক কাজের সঙ্গে যুক্ত আছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা যায়। তদন্তের স্বার্থে এখনই কিছু প্রকাশ করতে চায়ছে না তদন্তকারীরা। এর আগে ২০১৫ সালে পূর্ব লন্ডনে ৩ কিশোরী নিখোঁজ হয়েছিল। পুলিশ খোঁজ করতে গিয়ে জানতে পারে নিখোঁজ ৩ কিশোরী সিরিয়ায় আইএস জঙ্গি সংগঠনে যোগ দিয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন