News71.com
 International
 21 Feb 17, 01:11 PM
 232           
 0
 21 Feb 17, 01:11 PM

মসুলে আইএস এর দখলে থাকা ৫টি গ্রাম 'পুনরুদ্ধার' ।।  

মসুলে আইএস এর দখলে থাকা ৫টি গ্রাম 'পুনরুদ্ধার' ।।     

 

আন্তর্জাতিক ডেস্কঃ বিমান ও স্থল হামলার মধ্য দিয়ে পশ্চিম মসুলে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) অবস্থানগুলোর দিকে অব্যাহতভাবে অগ্রসর হচ্ছে ইরাকি বাহিনী। বর্তমানে মসুল বিমানবন্দরে হামলা চালানোর মতো দূরত্বে পৌঁছে গেছে তারা। গত রোববার  ভোরে এক অভিযানে ইরাকি বাহিনী আইএসের হাত থেকে পুনরুদ্ধার করেছে অন্তত পাঁচ গ্রাম। তাদের অগ্রগমন ঠেকাতে মসুলের পূর্ব এলাকায় ড্রোন থেকে বৃষ্টির মতো বোমা ফেলছে আইএস। এতে অন্তত তিন নারী নিহত ও ১৩ বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এদিকে, গতকাল মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, আইএস সুনি্ন মুসলিম নারীদেরও ধর্ষণ ও নীপড়ন করছে।

২ দিন আগে ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি মসুলের পশ্চিমাংসে আইএসের বিরুদ্ধে হামলা চালানোর ঘোষণা দেন। গত কয়েক মাসে চলা সরকারি বাহিনী ও তার জোটের যৌথ হামলায় মসুলের পূর্বাংশ থেকে পিছু হটে আইএস। তবে পশ্চিমাংশের রাস্তা অপ্রশস্ত হওয়ার সুযোগ নিয়ে সেখানে সর্বশেষ ঘাঁটি গেড়েছিল আইএস। সর্বশেষ এ শক্ত অবস্থান থেকে আইএসকে হটাতে ইরাকের সরকারি বাহিনী পুরো শক্তি নিয়ে নামছে বলে ধারণা করা হচ্ছে। অভিযান শুরু করার আগে থেকে পশ্চিম মসুলে বিমান হামলা শুরু করে আইএসবিরোধী যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট বাহিনী। কয়েক দিন বিমান হামলা চালানোর পর স্থল অভিযান শুরু করে ইরাকি বাহিনী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন