News71.com
 International
 21 Feb 17, 01:37 PM
 231           
 0
 21 Feb 17, 01:37 PM

বিশ্ব বাজারে অস্ত্র রফতানিতে শীর্ষস্থানে রাশিয়া ও আমেরিকা

বিশ্ব বাজারে অস্ত্র রফতানিতে শীর্ষস্থানে রাশিয়া ও আমেরিকা

 

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বে গুরুত্বপূর্ণ অস্ত্র রফতানির ক্ষেত্রে আমেরিকা এবং রাশিয়া তাদের শীর্ষ অবস্থান বজায় রেখেছে। ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত এ ৫ বছরে বিশ্বের ৫৬ শতাংশ অস্ত্র রফতানি করেছে এ দুই দেশ। গতকাল সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ ছাড়া, গত ৫ বছরে বিশ্বে অস্ত্র রফতানি প্রতিযোগিতায় শীর্ষ অবস্থান বজায় রেখেছে আমেরিকা। রফতানি করা অস্ত্রের দুই তৃতীয়াংশরই অংশিদার দেশটি। ২০০৭ থেকে ২০১১ সালের তুলনায় মার্কিন অস্ত্র রফতানি ২১ শতাংশ বেড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ সব অস্ত্রের প্রায় অর্ধেকেই রফতানি হয়েছে মধ্যপ্রাচ্যে ।

বিশ্বে কমপক্ষে ১০০টি দেশে অস্ত্র রফতানি করে আমেরিকা। বিশ্বের আর কোনো দেশ এককভাবে এতোগুলো দেশে অস্ত্র রফতানি করে না। এদিকে বিশ্ব অস্ত্র বাজারের ২৩ শতাংশ বা প্রায় এক চতুর্থাংশ রয়েছে রাশিয়ার আওতায়। চীন, ভিয়েতনাম, ভারত এবং আলজেরিয়া হলো রুশ অস্ত্রের প্রধান ক্রেতা। প্রায় ৭০ শতাংশ রুশ অস্ত্র এ সবে দেশে রফতানি হয়েছে। এ ছাড়া, বিশ্বে অস্ত্র রফতানিকারী শীর্ষস্থানীয় আর ৩ টি দেশ হলো, চীন, ফ্রান্স এবং জার্মানি। গত ১০ বছরে বিশ্বে চীনের অস্ত্র রফতানি ৩.৮ থেকে বেড়ে ৬.২ শতাংশে দাঁড়িয়েছে। এ ছাড়া, একই সময়ে বিশ্বের ফ্রান্সের অস্ত্র রফতানির পরিমাণ ৬ এবং জার্মানির ৫.৬ শতাংশ ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন