News71.com
 International
 21 Feb 17, 02:00 PM
 260           
 0
 21 Feb 17, 02:00 PM

সুন্নি আরবীয় নারীদেরও রেহাই দেয়নি আইএস জঙ্গিরা ।।

সুন্নি আরবীয় নারীদেরও রেহাই দেয়নি আইএস জঙ্গিরা ।।

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা ইয়াজেদি নারীদের ওপর যে ধর্ষণ ও নির্যাতন চালায় তার বহু তথ্য-প্রমাণ রয়েছে। তারা সুন্নি আরবীয় নারীদের ওপরও এ পাশবিক নির্যাতন চালায় বলে জানা গেছে। ইরাকের হাউইজাহ শহর থেকে পালিয়ে আশা আইএস জঙ্গিদের নির্যাতন, জোরপূর্বক বিয়ে, ধর্ষণের শিকার নারীদের কাছ থেকে এসব তথ্য সংগ্রহ করেছে এইচআরডব্লিউ। এখনও আইএসের দখলে রয়েছে হাউইজাহ শহরটি।

২৬ বছর বয়সী হানানের গল্প প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাটি। হাউইজাহ থেকে তার স্বামী এরই মধ্যে পালিয়ে গেছেন। হানানও পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু ধরা পড়ে যান। আইএস জঙ্গিরা তাকে বলেন, তার স্বামী তাকে জঙ্গিদের কাছে রেখে ফেলে পালিয়ে গেছেন। এজন্য স্থানীয় আইএস জিহাদিদের এখন তার বিয়ে করা উচিত। তবে এ প্রস্তাব অস্বীকার করেন হানান। ফলে তার চোখ বেঁধে প্লাস্টিকের তার দিয়ে তাকে পেটানো হয়। দীর্ঘক্ষণ ধরে তার হাতও বেঁধে রাখা হয়। এভাবে চলে তার ওপর অমানবিক নির্যাতন। হানান জানান, প্রতিদিন কয়েকজন জঙ্গি আমার সন্তানের সামনেই আমাকে ধর্ষণ করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন