News71.com
 International
 21 Feb 17, 02:29 PM
 252           
 0
 21 Feb 17, 02:29 PM

পাকিস্তানের চারসাদ্দা জেলা আদালত চত্বরে আত্মঘাতী সিরিজ বিস্ফোরণ ।। বহু হতাহতের আশঙ্কা, উদ্ধার অভিযান শুরু

পাকিস্তানের চারসাদ্দা জেলা আদালত চত্বরে আত্মঘাতী সিরিজ বিস্ফোরণ ।। বহু হতাহতের আশঙ্কা, উদ্ধার অভিযান শুরু

 

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার চারসাদ্দা জেলার আদালত চত্বর পরপর ৩ আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠেছে। নিরাপত্তা বাহিনীর গুলিতে ওই ৩ আত্মঘাতী হামলাকারী নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির আইনশৃঙ্খলবাহিনী । আজ মঙ্গলবার সকালের দিকে চারসাদ্দা জেলার টঙ্গি বাজার স্থানীয় আদালত চত্বরে ওই হামলা হয়েছে। নিরাপত্তাবাহিনীর গুলিতে ৩ হামলাকারী নিহত হয়েছে বলে দাবি করা হলেও বিস্ফোরণে হতাহতের পরিমাণ জানাতে পারেনি কর্তৃপক্ষ। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান শুরু হলেও হতাহত সম্পর্কে সঠিক কিছু জানা যায়নি । স্থানীয় টেলিভিশন চ্যানেল বলছে, পেশওয়ার থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের চারসাদ্দায় আত্মঘাতী বিস্ফোরণে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। হামলাকারীরা আদালত চত্বরের ভেতরে ঢুকে গুলি ও হাতবোমা নিক্ষেপ করেছে ।

জানা গেছে, বিস্ফোরণের পর পেশওয়ার থেকে অন্তত ১০টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। দেশটিতে সাম্প্রতিক জঙ্গি হামলা বৃদ্ধি পাওয়ায় সেনাবাহিনীর কঠোর অভিযানে শতাধিক জঙ্গি নিহতের দাবির মাঝেই এ হামলা হলো। গত বছরের মার্চে এই জেলায় বোমা বিস্ফোরণে ১৭ জনের প্রাণহানি ঘটে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন