News71.com
 International
 21 Feb 17, 02:32 PM
 263           
 0
 21 Feb 17, 02:32 PM

পরীক্ষামুলক বিপদসঙ্কেতে মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্ক ।।

পরীক্ষামুলক বিপদসঙ্কেতে মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্ক ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ক্ষেপণাস্ত্র হামলার ভুয়া বিপদসঙ্কেতে জার্মানিতে থাকা একটি মার্কিন বিমানঘাঁটিতে আতঙ্ক আর উন্মাদনা দেখা দিয়েছিল। খবরে বলা হয়েছে, ফ্রাঙ্কফুর্ট থেকে ১০০ মাইল পশ্চিমে ন্যাটোর স্পাঙদালেম বিমানঘাঁটিতে পরীক্ষামূলক সঙ্কেতটি মাত্র একজনকে দেয়ার কথা ছিল। কিন্তু ভুলক্রমে তা সেখানকার সবার কাছে চলে গেলে এই আতঙ্কের সৃষ্টি হয় ।

হুঁশিয়ারি বার্তাটিতে ভয়াবহ আক্রমণের কথা ছিল। এতে বলা হয়েছিল : 'MISSILE INBOUND. SEEK SHELTER IMMEDIATELY!' মেজর ব্রায়ন ম্যাকগ্যারি বলেন, কমান্ড পোস্টের এক কন্ট্রোলারের ভুলে এমনটা হয়েছে। যা-ই হোক, ৮ মিনিট পর ক্ষেপণাস্ত্র হামলার সতর্কসঙ্কেতটি প্রত্যাহার করে নিলে পরিস্থিতি শান্ত হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন