News71.com
 International
 21 Feb 17, 07:49 PM
 236           
 0
 21 Feb 17, 07:49 PM

কম্বোডিয়ায় আইন সংশোধনের ফলে বাধার মুখে পড়তে যাচ্ছে বিরোধী দল ।।

কম্বোডিয়ায় আইন সংশোধনের ফলে বাধার মুখে পড়তে যাচ্ছে বিরোধী দল ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ আইনগত পরিবর্তন এনেছে কম্বোডিয়ার পার্লামেন্ট। গতকাল সোমবার পার্লামেন্টে এ নিয়ে ভোটাভুটি হয়। এ আইন অনুমোদনের ফলে প্রধানমন্ত্রী হান সেনের প্রধান প্রতিদ্বন্দ্বী রাজনীতিতে ফিরে আসতে চাইলে বাধার সম্মুখীন হবেন। তবে এ পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেছেন বিরোধী দলীয় নেতা স্যাম রেইনসি ।

নির্বাসিত নেতা রেইনসি বলেছেন, এটি একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মানহানি দন্ডাদেশ। আইনটি তাদের ভয় ও ধ্বংস করার জন্যই করা হয়েছে। বিরোধী আইনপ্রণেতারা এ ভোট বর্জন করে এবং শাসক দলের সংসদ সদস্যরা সর্বসম্মতিক্রমে বিতর্কিত এ সংশোধনী পাস করে। এরপর বিলটি আনুষ্ঠানিকতা হিসেবে সিনেটে যাবে। এছাড়া যেসব নেতাদের বিরুদ্ধে ফৌঁজদারি দণ্ডাদেশ রয়েছে সেসব রাজনৈতিক দলকে বিলুপ্ত ঘোষণা করার ক্ষমতা থাকবে সুপ্রিম কোর্টের কাছে। তবে সরকারি দল বলছে, এই নিয়ম সকল রাজনৈতিক দলের ওপর প্রয়োগ করা হবে এবং তারা শুধু বিরোধী দলকে লক্ষ্য করে এমন আইন করেনি ।

এদিকে এ পরিবর্তনকে সামনে রেখে এ মাসে বিরোধী দল কম্বোডিয়া ন্যাশনাল রেসকিউ পার্টির (সিএনআরপি) হাল থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন রেইনসি। তিনি দলকে রক্ষার স্বার্থেই এটা করতে চান বলে জানান। জানা গেছে, পদক্ষেপটি হান সেনের হাতকে চরম ক্ষমতাপ্রাপ্ত করল। মার্কিন দূতাবাস আইনের সংশোধনী নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ।

বিরোধী দল সিএনআরপি পার্লামেন্টের প্রাণস্বরূপ এবং দলটি আগামী বছর নির্বাচনে শাসক দল কম্বোডিয়ান পিপল’স পাটির (সিপিপি) জন্য হুমকিস্বরূপও বটে। ২০১৩ সালের নির্বাচনে শাসক দল এর জন্য ব্যাপক চ্যালেঞ্জের সম্মুখীন হয়। সে বছর সরকারি দল ৬৮টি আসন পায়; তার বিপরীতে বিরোধী দল পায় ৫৫টি আসন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন