News71.com
 International
 21 Feb 17, 07:53 PM
 237           
 0
 21 Feb 17, 07:53 PM

রাশিয়ার থেকে কেএ-২২৬টি হেলিকপ্টার সংগ্রহ করতে যাচ্ছে ভারত ।।

রাশিয়ার থেকে কেএ-২২৬টি হেলিকপ্টার সংগ্রহ করতে যাচ্ছে ভারত ।।

আন্তর্জাতিক ডেস্কঃ এবার রাশিয়ার কাছ থেকে কেএ-২২৬টি হেলিকপ্টার সংগ্রহ করতে যাচ্ছে ভারত। ২০১৯ সাল থেকে ভারতের হাতে এই সামরিক হেলিকপ্টার তুলে দিতে শুরু করবে রাশিয়া৷ গতকাল সোমবার এমনই জানিয়েছেন রুশ হেলিকপ্টার কর্তৃপক্ষ৷ গত বছরের অক্টোবরে একটি সামরিক চুক্তিপত্র স্বাক্ষর করেছিল ভারত-রাশিয়া৷ সেই চুক্তি অনুযায়ী ২০০টিকেএ-২২৬টি হেলিকপ্টার ভারতীয় বিমানবাহিনীর হাতে তুলে দেবে রাশিয়া ৷

জানা গেছে, প্রথম ধাপে ভারতকে ৬০টি হেলিকপ্টার দেবে রাশিয়া৷ পরে দেয়া হবে আরো ১৪০টি৷ ইতিমধ্যেই এমআই-১৭১এ২ মিডিয়াম মাল্টিরোল বিমান নির্মাণ করতে শুরু করেছে রাশিয়া৷ সূত্রের খবর এই বিমান কিনতে ইচ্ছা প্রকাশ করেছে চীন৷ রুশ হেলিকপ্টার সূত্রে খবর, তাদের অনুমান অন্যান্য বছরের তুলনায় ২০১৭ সালে তাদের আয় বাড়তে পারে ১৫ শতাংশ ৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন