News71.com
 International
 21 Feb 17, 10:01 PM
 281           
 0
 21 Feb 17, 10:01 PM

শুধুমাত্র আফ্রিকার ৪ দেশেই প্রতিবছর ১৪ লাখ শিশু অনাহারে মারা যাচ্ছে ।। জাতিসংঘ

শুধুমাত্র আফ্রিকার ৪ দেশেই প্রতিবছর ১৪ লাখ শিশু অনাহারে মারা যাচ্ছে ।। জাতিসংঘ

 

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ সুদান, নাইজেরিয়া, ইয়েমেন ও সোমালিয়ায় প্রায় ১৪ লাখ শিশু অনাহারে মৃত্যুমুখে পতিত হচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। জাতিসংঘের সহকারী মহাসচিব জাস্টিন ফরসিথ দেয়া এক সাক্ষাতকারে বলেন, এখনই উপযুক্ত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।দুর্ভিক্ষের জন্য তিনি যুদ্ধ ও সংঘর্ষকেই মূলত দায়ী করেছেন। তিনি বলেন, যুদ্ধের জন্য আমরা বিভিন্ন জায়গায় খাবার পৌছে দিতে পারছি না। তবে পাশাপাশি খরা ও আবহাওয়ার পরিবর্তনও দায়ী।

তিনি বলেন, ইয়েমেনে প্রায় ৪ লাখ শিশু না খেতে পেয়ে মারা যাচ্ছে। নাইজেরিয়ায় বোকো হারামের সঙ্গে সংঘর্ষকে দুর্ভিক্ষের জন্য দায়ী করেন তিনি। জাস্টিন ফরসিথ বলেন, এই ২০১৭ সালে কোনো শিশু না খেয়ে মারা যাবে না। আমাদের যথেষ্ট খাবার রয়েছে। ইউনিসেফ সবসময়ই শিশুদের সুরক্ষায় আছে। তারা যদি এসব এলাকায় ঢুকতে পারে তবে শিশুদের এই মহামারি থেকে নিশ্চয়ই রক্ষা করা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন