News71.com
 International
 21 Feb 17, 10:04 PM
 263           
 0
 21 Feb 17, 10:04 PM

লন্ডনে সন্ত্রাসবাদের অভিযোগে ৫ কিশোর গ্রেপ্তার।।

লন্ডনে সন্ত্রাসবাদের অভিযোগে ৫ কিশোর গ্রেপ্তার।।

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে গতকাল সোমবার সন্ত্রাসবাদ সম্পৃক্ত কর্মকাণ্ডের অভিযোগে পাঁচ কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

লন্ডন মহানগর পুলিশ এক বিবৃতিতে জানায়, সন্ত্রাসবাদের প্রস্তুতি নেয়ার সন্দেহে ১৫ থেকে ১৯ বছর বয়সী পাঁচ কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, গ্রেপ্তারকৃতরা একটি নিষিদ্ধ সংগঠনে যোগ দিতে যাওয়ার পরিকল্পনা করছিল। তবে তারা কোথায় যাওয়ার পরিকল্পনা করছিল কিংবা কোন নিষিদ্ধ গোষ্ঠী তাদেরকে ওই সংগঠনে যোগ দিতে আগ্রহী করেছিল সে ব্যাপারে কিছু জানানো হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন