News71.com
 International
 21 Feb 17, 10:05 PM
 315           
 0
 21 Feb 17, 10:05 PM

কোরিয়ার প্রেসিডেন্ট উনের সৎ ভাই ন্যামের লাশের দাবি করছে না কেউ।।   

কোরিয়ার প্রেসিডেন্ট উনের সৎ ভাই ন্যামের লাশের দাবি করছে না কেউ।।    

আন্তর্জাতিক ডেস্কঃ পরিবারের কোনো সদস্য এখনও পর্যন্ত উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের ভাই কিম জং ন্যামের লাশ নিতে আসেনি, তাই ন্যামের লাশ এখনও সরকারিভাবে সনাক্ত করতে পারেনি মালয়েশিয়ান কর্তৃপক্ষ। ন্যাম গত সপ্তাহে কুয়ালালামপুর বিমানবন্দরে বিষপ্রয়োগে মারা যান। সেসময় তিনি বিমানে উঠার জন্য অপেক্ষা করছিলেন।

অনুমান করা হচ্ছে, ন্যামের ছেলে কিম হ্যান সল তার বাবার লাশের দাবিতে মালয়েশিয়া যাত্রা করছেন। ন্যামের মৃত্যুর কারণ এখনও অজানা বলে দাবি করছে মালয়েশিয়া। সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ল্যাবরেটরির রিপোর্ট এখনও আসেনি। তাই হত্যার কারণ স্পর্কে এখনই কিছু নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।ময়নাতদন্তের রিপোর্টে কোন হার্ট অ্যাটাক বা শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. হিশাম আবদুল্লাহ।

ন্যামের এই মৃত্যু উত্তর কোরিয়া ও মালয়েশিয়ার মধ্যের কুটনৈতিক সম্পর্ককে নাড়িয়ে দিয়েছে। উত্তর কোরিয়ার অভিযোগের কারণে ন্যামের ময়নাতদন্তের রিপোর্ট হস্তান্তর করা হয়নি। কুয়ালালামপুরে ন্যামের মৃতদেহ ঘিরে কড়া নিরাপত্তার ব্যবাস্থা করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন