News71.com
 International
 21 Feb 17, 10:06 PM
 285           
 0
 21 Feb 17, 10:06 PM

১০ কোটি রুপি জরিমানা না দিলে আরও অতিরিক্ত ১৩ মাস জেল হবে শশীকলার ।।

১০ কোটি রুপি জরিমানা না দিলে আরও অতিরিক্ত ১৩ মাস জেল হবে শশীকলার ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ আদালত এআইএডিএমকে নেত্রী শশীকলা নটরাজনকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন; কিন্তু এর সঙ্গে রয়েছে আরও ১০ কোটি রুপি জরিমানা।ভারতের সুপ্রিম কোর্টি গত ১৪ ফেব্রুয়ারি কারাদণ্ডাদেশের পাশাপাশি ওই জরিমানা করেন। শশীকলা জরিমানার ওই অর্থ না দিলে তাকে আরও ১৩ মাস বেশি জেল খাটতে হবে। বেঙ্গালুরুর জেল সুপার কৃষ্ণ কুমার এ কথা জানিয়েছেন। এক প্রতিবেদনে বলা হয়, জয়ললিতার মৃত্যুর পর তামিলনাড়ুর মসনদের সব থেকে বড় দাবিদার হিসাবে ধরে নেওয়া হয়েছিল 'আম্মা'র এক সময়ের ছায়াসঙ্গিনী শশীকলাকে। কিন্তু ঘটনা ঘটেছে উল্টো। অবৈধ সম্পদ অর্জনের মামলায় দোষী সাব্যস্ত হয়ে শশীকলার ঠিকানা এখন বেঙ্গালুরু সেন্ট্রাল জেল।

আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি অর্জনের মামলায় নিম্ন আদালতের রায় বহাল রেখেছেন ভারতের সুপ্রিম কোর্ট। আদালত বলেছেন, শশীকলা ও তার আত্মীয়দের চার বছরের কারাবাসের সঙ্গে ১০ কোটি রুপি জরিমানা দিতে হবে। আর তা দিতে না পারলে আরও ১৩ মাস জেলেই কাটাতে হবে তাদের। জেল সুপার কৃষ্ণ কুমার জানান, শশীকলা, ইল্লাবারাসি ও সুধাকরণকে অন্য কারাবন্দীদের মতোই রাখা হচ্ছে। কোনও বিশেষ সুবিধা দেওয়ার প্রশ্নই নেই। শশীকলা ও ইল্লাবারাসিকে জেলের মহিলা ব্লকে রাখা হয়েছে। ছোট একটি সেল বরাদ্দ হয়েছে তাদের জন্য। সুধাকরণ থাকছেন ছেলেদের ব্লকে। জেলের খাবারই খাচ্ছেন তারা। জেলের চিকিৎসকই দেখাশোনা করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন