News71.com
 International
 21 Feb 17, 10:33 PM
 270           
 0
 21 Feb 17, 10:33 PM

পাকিস্তানের আদালতে আত্মঘাতী হামলায় আইনজীবীসহ নিহত ৪।। 

পাকিস্তানের আদালতে আত্মঘাতী হামলায় আইনজীবীসহ নিহত ৪।। 

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের খায়বার পাখতুনখোয়া প্রদেশে চারসাড্ডা জেলার একটি আদালতে আত্মঘাতী বোমা হামলায় আইনজীবীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত তিন বন্দুকধারী নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

জানা গেছে, মূল ফটক দিয়ে অন্তত তিন হামলাকারী ভেতরে ঢোকার টেষ্টা করে। হামলা, গুলি করে এবং গ্রেনেড হামলা চালায়। কিছুক্ষণ পরই পাল্টা গুলি করে পুলিশ। ফটকে একজন, আদালতের ভেতরে দ্বিতীয়জন এবং তৃতীয়জন বোমা বিস্ফোরণ ঘটানোর সময় নিহত হয়।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত তিন হামলাকারীর দেহ রাস্তার পাশে পড়ে রয়েছে। তাদের সঙ্গে বিস্ফোরক ও গোলাবারুদ রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন