News71.com
 International
 21 Feb 17, 10:41 PM
 285           
 0
 21 Feb 17, 10:41 PM

মোদীর গুজরাটে মদ্যপান করে মহিলাকে কু-প্রস্তাব দিয়ে জনতার হাতে মার খেল পুলিশ ।।

মোদীর গুজরাটে মদ্যপান করে মহিলাকে কু-প্রস্তাব দিয়ে জনতার হাতে মার খেল পুলিশ ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার জন্য ব্যস্ত রাস্তায় মার খেলেন গুজরাটের এক মদ্যপ পুলিশকর্মী। অভিযুক্ত এএসআইকে গ্রেপ্তার করার পরে সাসপেন্ড করা হয়েছে। অভিযোগ, গতকাল সোমবার দুপুরে মদের নেশায় চুর হয়ে ঠক্করনগর বাজারের এক মহিলা সব্জি বিক্রেতাকে অশ্লীল প্রস্তাব দেন গুজরাতের ওঢাভ থানার এএসআই অম্রুতজি খাটুজি। মহিলা প্রতিবাদ করার পরে পুলিশকর্মীকে ঘিরে ধরে জনতা। অপমানিত মহিলা প্রকাশ্যে এএসাইকে চড় মারেন। তারপর জনতার সমর্থন পেয়ে তাঁর উর্দি টেনে ধরে রাস্তায় হিঁচড়ে নামান। গোটা ঘটনাটির ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে ভাইরাল হয়ে যায়।

প্রসঙ্গত, এদিন সকালে রাজেন্দ্র পার্ত মোড়ে ট্র্যাফিক নিয়ন্ত্রণ করতে বহাল হয়েছিলেন খাটুজি। কিন্তু ডিউটি চলাকালীন স্থানীয় নিকোল এলাকায় এক স্থানীয় মহিলার চোলাইয়ের ঠেকে বসে মদ্যপান করেন তিনি। মজার কথা, সেই সময় ওই ঠেকে পুলিশ অভিযান চালালেও কোনও সাক্ষ্য-প্রমাণ উদ্ধার করতে পারেনি। কিন্তু পরে সোশ্যাল মিডিয়ায় এএসআই নিগ্রহের ভিডিয়ো জনপ্রিয় হলে নড়েচড়ে বসেন পুলিশ কর্তারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে বিকেলে খাটুজিকে গ্রেপ্তার করে বাপুনগর থানার পুলিশ। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে সাসপেন্ড করা হয়েছে। তাঁর বিরুদ্ধে কর্তব্যরত অবস্থায় উর্দি পরে মদ্যপানের অভিযোগ রয়েছে। এছাড়া মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগও রয়েছে।

ঘটনায় যুগ্ম পুলিশ কমিশনার ডি বি বাঘেলা জানিয়েছেন, 'গুজরাতের সরকারি কর্মীদের জন্য নির্ধারিত আচরণবিধি অনুসারে ঘটনার তদন্ত করা হবে। ওই বিধি অনুযায়ী, গুজরাতের ৫০ এবং ৫৫ বছর বয়সে সরকারি কর্মীদের আচরণ খতিয়ে দেখা হয়। আপত্তিকর কোনও প্রমাণ পেলে বিধি ভঙ্গকারী কর্মীকে ৩ মাসের নোটিশ দিয়ে বরখাস্ত করা হবে।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন