
নিউজ ডেস্কঃ জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সাঈদ-সহ তার দলের সদস্যদের অস্ত্র রাখার ক্ষেত্রেও এবার বিধিনিষেধ আরোপ হল। তাদের দেওয়া অস্ত্র-লাইসেন্স বাতিল করল পাকিস্তান। সরকারি সূত্রে জানা গেছে, একসময় নিরাপত্তাজনিত কারণে আগ্নেয়াস্ত্র রাখার জন্য তার দলের সদস্যদের ৪৪টি লাইসেন্স দেওয়া হয়েছিল। সবক'টি লাইসেন্সই বাতিল করে দেওয়া হয়েছে ।
পাঞ্জাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, হাফিজ সাঈদের নাম সন্দেহভাজন জঙ্গি তালিকাভুক্ত হওয়ার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার সংগঠন জামাত-উদ-দাওয়া ও ফালাহা-ইনসানিয়েতের কাজকর্মও প্রশ্নের মুখে। প্রসঙ্গত, গত ৩০শে জানুয়ারি থেকেই পাকিস্তানের লাহরে গৃহবন্দি হয়ে রয়েছেন হাফিজ সাঈদ-সহ তার দলের আরও ৪ নেতা। ৯০ দিনের জন্য তারা গৃহবন্দি। এ ছাড়াও সাঈদ-সহ তার সংগঠনের ৩৭জন নেতাকে এগজিট কন্ট্রোল লিস্টে রেখেছে পাক সরকার ।