News71.com
 International
 22 Feb 17, 07:43 PM
 261           
 0
 22 Feb 17, 07:43 PM

দুর্নীতির জালে হংকংয়ের সাবেক প্রধান নির্বাহী স্যাংকের কারাদণ্ড।। 

দুর্নীতির জালে হংকংয়ের সাবেক প্রধান নির্বাহী স্যাংকের কারাদণ্ড।। 

আন্তর্জাতিক ডেস্কঃ উচ্চ পর্যায়ের দুর্নীতির এক মামলায় অসদাচরনের জন্য দোষী সাব্যস্ত করে হংকংয়ের সাবেক প্রধান নির্বাহী ডোনাল্ড স্যাংকে ২০ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। হংকংয়ের ইতিহাসে সর্বোচ্চ পদাধিকারী সাবেক কর্মকর্তার বিরুদ্ধে আজ বুধবার এ রায় ঘোষণা করেন হাইকোর্ট। স্যাং ক্ষমতায় থাকার সময় এক ব্যবসায়ীকে একটি সম্প্রচার লাইসেন্স দেয়ার বিনিময়ে নিজের অবসরের সময় একটি বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া নেয়ার পরিকল্পনা করেন। এ বিষয়টি গোপন করেই মন্ত্রিসভায় ওই ব্যবসায়ীকে সম্প্রচার লাইসেন্স দেয়ার বিষয়টি অনুমোদন করেন স্যাং।

ব্রিটিশ কর্তৃত্বাধীন হংকং ১৯৯৭ সালে চীনের কাছে হস্তান্তরের আগে-পরে এর প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেন দণ্ডিত ডোনাল্ড স্যাং। সর্বশেষ ২০০৫ থেকে ২০১২ সাল পর্যন্ত সাত বছর হংকংয়ের প্রধান নির্বাহী ছিলেন তিনি। হংকংয়ের নেতৃত্বদান এবং ৯৭-৯৮ সালে এশিয়ার অর্থনৈতিক মন্দার সময় ক্যারিশমাটিক ভূমিকার জন্য খ্যাতিমান ছিলেন স্যাং।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন