News71.com
 International
 22 Feb 17, 09:18 PM
 277           
 0
 22 Feb 17, 09:18 PM

জাপানে বয়স্কদের স্বাস্থ্যসেবা নিয়ে বক্তব্য দিলেন নোবেল লরিয়েট বাংলাদেশের অর্থনীতিবিদ ড. ইউনূস ।।

জাপানে বয়স্কদের স্বাস্থ্যসেবা নিয়ে বক্তব্য দিলেন নোবেল লরিয়েট বাংলাদেশের অর্থনীতিবিদ ড. ইউনূস ।।

আন্তর্জাতিক ডেস্কঃ নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস গতকাল মঙ্গলবার সামাজিক ব্যবসা কীভাবে জাপানের বয়স্ক মানুষদের স্বাস্থ্যসেবা সম্পর্কিত সমস্যাগুলোর সমাধানে বিভিন্ন উদ্ভাবনশীল সমাধান নিয়ে এগিয়ে আসতে পারে সে বিষয়ে টোকিওতে বক্তৃতা দেন। কিও-র আসাহি হামারিকিউ হলে অনুষ্ঠিত এসডিজি সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবা সংক্রান্ত প্রথম সামাজিক ব্যবসা আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বিষয়ে আলোচনা করেন । প্রফেসর ইউনূস বয়স্ক সমাজ, স্বাস্থ্যসেবার পরিবর্তিত ধরন ও এই সামাজিক চাহিদাটি পূরণে তরুণ সমাজ কী ভূমিকা পালন করতে পারে সে বিষয়ে বিস্তারিত কথা বলেন। টোকিওর গভর্নর ও জাপানের প্রাক্তন পরিবেশমন্ত্রী মিস ইউরিকো কোইকে-ও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া প্রফেসর ইউনূস কিউশু বিশ্ববিদ্যালয় ইউনূস শীকি সামাজিক ব্যবসা কেন্দ্র আয়োজিত ইউনূস ও যুব সামাজিক ব্যবসা ডিজাইন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করেন।

সামাজিক ব্যবসার ধারণা প্রয়োগ করে টোকিওর নারী উদ্যোক্তাদের জন্য একটি নগর-ব্যাপী কর্মসূচি গড়ে তোলা নিয়ে টোকিওর গভর্নর প্রফেসর ইউনূসের সঙ্গে একটি বিশেষ বৈঠকও করেন। এছাড়াও টোকিওর গভর্নর ২০২০ সালে অনুষ্ঠেয় টোকিও গ্রীষ্মকালীন অলিম্পিকের আয়োজক কর্মকর্তাদের একটি বিশেষ পরামর্শক সেশনে বক্তৃতা দেবার জন্য প্রফেসর ইউনূসকে অচিরেই আবারো টোকিও আসার জন্য আমন্ত্রণ জানান। প্রফেসর ইউনূস দোশিশা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের উদ্দেশ্যে বক্তৃতা দেবার জন্য কিওটো সফর করেন। তাকে অভ্যর্থনা জানান কিওটোর গভর্নর মি. কেইজি ইয়ামাদা। গভর্নর ইয়ামাদা কিওটোর সমসাময়িক বিভিন্ন ইস্যু  বিষয়ে প্রফেসর ইউনূসকে অবহিত করেন এবং এগুলোর সমাধান করতে কীভাবে সামাজিক ব্যবসা গড়ে তোলা যায় সে বিষয়ে প্রফেসর ইউনূসের পরামর্শ চান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন