News71.com
 International
 23 Feb 17, 11:07 AM
 274           
 0
 23 Feb 17, 11:07 AM

ট্রাম্পের সীমান্ত নীতিকে প্রত্যাখ্যান করল মেক্সিকোর পররাষ্ট্র বিষয় মন্ত্রণালয় ।।

ট্রাম্পের সীমান্ত নীতিকে প্রত্যাখ্যান করল মেক্সিকোর পররাষ্ট্র বিষয় মন্ত্রণালয় ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ট্রাম্পের সীমান্ত নীতি প্রত্যাখ্যান করেছে মেক্সিকোর পররাষ্ট্র বিষয় মন্ত্রণালয়। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকানদের নির্বাসিত করার নীতিকে প্রত্যাখ্যান করেছে তারা। যুক্তরাষ্ট্রের নতুন নীতি অনুসারে অবৈধভাবে দেশটিতে বসবাস করা সকল দেশের নাগরিককে নির্বাসনে পাঠানো হবে। এ বিষয়ে জানার পর মেক্সিকো পররাষ্ট্র মন্ত্রী লুইস ভিদেগেরি বলেন, আমার দেশ অন্য কোন দেশের 'চাপিয়ে দেয়া একতরফা সিদ্ধান্ত' মেনে নিতে রাজি নই।

জানা গেছে, মার্কিন সেক্রেটারি অব স্টেট এবং হোমল্যান্ড সিকিউরিটির প্রধান মেক্সিকো সফর করার আগ মুহূর্তে এ কথা জানায় দেশটির সরকার। অন্যদিকে হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন সেক্রেটারি অব স্টেট রেক্স টিলারসন এবং হোমল্যান্ড সিকিউরিটির প্রধান জন কেলি নতুন অভিবাসন নীতি নিয়ে মেক্সিকোর সঙ্গে আলোচনা করবে এবং বিষয়টির মীমাংসা করার জন্য কাজ করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন