News71.com
 International
 23 Feb 17, 11:26 AM
 288           
 0
 23 Feb 17, 11:26 AM

নিউইয়র্কে জাকির হোসেন নামের এক বাংলাদেশি ব্যবসায়ী দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন ।।

নিউইয়র্কে জাকির হোসেন নামের এক বাংলাদেশি ব্যবসায়ী দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন ।।

 

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি আবাসন ব্যবসায়ী জাকির খান দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল বুধবার রাত ৯টার দিকে নিউইয়র্কের ব্রোংক্স এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ব্রোংক্সের নেক সেকশনে নিজ বাড়িতে ছুরিকাঘাতে ৪৪ বছর বয়সী তরুণ ব্যবসায়ী জাকির খানকে হত্যা করা হয়। এই হত্যায় প্রাথমিকভাবে তার বাড়ির মালিককে সন্দেহ করা হচ্ছে। ৫১ বছর বয়সী ওই বাড়ির মালিককে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত জাকির খান একজন নিবন্ধিত ডেমোক্রেট সমর্থক ছিলেন বলে ওই খবরে উল্লেখ করা হয়েছে।

জাকির খানের ঘনিষ্ঠ ও বাংলা টিভি নিউইয়র্কের পরিচালক আকবর হায়দার কিরণ জানান, জাকির খান যে বাড়িতে থাকতেন, সে বাড়ির মালিকই তাকে ছুরিকাঘাত করেন বলে জানা গেছে। পরে পুলিশ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জাকিরকে মৃত ঘোষণা করেন। জাকির খান নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে পরিচিত ও খুবই জনপ্রিয় ছিলেন বলে উল্লেখ করেছেন আকবর হায়দার কিরণ। জানা গেছে, নিউইয়র্কে একুশে ফেব্রুয়ারিতে প্রভাতফেরির অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন এই জাকির খান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন