
আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী জোসে সেরা স্বাস্থ্যগত কারণ দেখিয়ে গত বুধবার পদত্যাগ করেছেন। ৭৪ বছর বয়স্ক সেরা বলেন, স্বাস্থ্যগত কারণে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবেন না। তবে তিনি কি ধরণের স্বাস্থ্যগত জটিলতা বা অসুস্থতায় ভুগছেন তা জানাননি। সরকারের এক সূত্র জানিয়েছে, তার মেরুদণ্ডে ব্যাথার কারণেই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর আগেও তার মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হয়। সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী সেরা অত্যন্ত অভিজ্ঞ একজন কর্মকর্তা ছিলেন ।