News71.com
 International
 23 Feb 17, 01:37 PM
 274           
 0
 23 Feb 17, 01:37 PM

সন্ত্রাস প্রতিরোধে জাতিসংঘের বৈশ্বিক প্রচেষ্টা শক্তিশালী করতে হবে।। রাষ্ট্রদূত মাসুদ.........

সন্ত্রাস প্রতিরোধে জাতিসংঘের বৈশ্বিক প্রচেষ্টা শক্তিশালী করতে হবে।। রাষ্ট্রদূত মাসুদ.........

 

নিউজ ডেস্কঃ সন্ত্রাস প্রতিরোধে জাতিসংঘের বৈশ্বিক প্রচেষ্টা আরও শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেছেন সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। স্থানীয় সময় গতকাল বুধবার জাতিসংঘ সদর দপ্তরে ‘জাতিসংঘের বৈশ্বিক সন্ত্রাস দমন কৌশল’ বাস্তবায়নসংক্রান্ত সভায় সভাপতির বক্তব্যে মোমেন এ কথা বলেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পিটার থমসন এই সভার আয়োজন করেন। সভায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস উপস্থিত ছিলেন। বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বলেন, চলমান বাস্তবতায় জাতিসংঘের বৈশ্বিক সন্ত্রাস দমন কৌশল বাস্তবায়নে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নিতে হবে। জাতিসংঘের সন্ত্রাস প্রতিরোধের সামর্থ্য বাড়াতে আরও পদক্ষেপ নিতে হবে।

মোমেন বলেন, সন্ত্রাস প্রতিরোধের ক্ষেত্র শক্তিশালী করতে জাতিসংঘের সদস্য দেশগুলোকে কাজ করতে হবে। সন্ত্রাসবিরোধী বৈশ্বিক কৌশল ও এর চারটি স্তম্ভের বাস্তবায়নকে দ্রুত এগিয়ে নিতে হবে। সন্ত্রাসের বিস্তার উৎসাহিত করে—এমন বিষয়গুলো চিহ্নিত করতে হবে। সেগুলো মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। সদস্য দেশগুলোর মতামত ও পরামর্শ অনুযায়ী বিষয়টি নিয়ে মহাসচিব গুতেরেস আগামী কয়েক সপ্তাহের মধ্যে জাতিসংঘের সাধারণ পরিষদে তাঁর সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরবেন বলে সভায় জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন