News71.com
 International
 23 Feb 17, 01:38 PM
 291           
 0
 23 Feb 17, 01:38 PM

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পেরুর প্রেসিডেন্ট পেড্রোর সাক্ষাৎ আগামীকাল শুক্রবার....

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পেরুর প্রেসিডেন্ট পেড্রোর সাক্ষাৎ আগামীকাল শুক্রবার....

 

আন্তর্জাতিক ডেস্কঃ পেরুর প্রেসিডেন্ট পেড্রো পাবলো কুজিনস্কি আগামী শুক্রবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। আজ বুধবার পেরুর সরকার এ তথ্য জানিয়েছে।  প্রেসিডেন্টের প্রধান স্টাফ ফার্নান্দো জাভেলা জানান, এ সাক্ষাৎ হলে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের স্বাগত জানানো ল্যাটিন আমেরিকান দেশের প্রথম নেতা হবেন প্রেসিডেন্ট কুজিনস্কি।

তিনি আরও জানান, রক্ষণশীল এ দুই নেতার দ্বি-পাক্ষিক সহযোগিতা এবং মাদক পাচারের বিরুদ্ধে অভিযান চালানোর বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে। তবে হোয়াইট হাউজ এ সাক্ষাতের ব্যাপারে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন