
নিউজ ডেস্কঃ সামনের সপ্তাহে এশিয়ার ৫ দেশে সফর করবেন সৌদির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। তার এই সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হতে পারে। পূর্ব এশিয়ার ৫টি দেশে ৩১ দিন সফর করবেন বাদশাহ সালমান। তার এই সফরকে ঐতিহাসিক এবং অভূতপূর্ব রাজকীয় সফর বলে উল্লেখ করা হয়েছে ।
কয়েকজন মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে কুয়ালালামপুরে প্রথম সফর করবেন বাদশাহ সালমান। মালয়েশিয়ায় ৩দিন সফর শেষ করে বাদশাহ ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা দেবেন। সেখানে তিনি ১২ দিন সফর করবেন। গত ৪৬ বছর পর এই প্রথম সৌদির কোনো বাদশাহ ইন্দোনেশিয়ায় সফর করবেন। ৪ দশকের বেশি সময় পূর্বে দেশটিতে শেষ সফর করেছিলেন বাদশাহ ফয়সাল ।
এরপর বাদশাহর তৃতীয় সফর শুরু হবে চীনে। সেখানে তিনি ৪ দিন সফর করবেন। চীনের পর জাপানে ৩ দিনের সফর করবেন বাদশাহ সালমান। তার এই সফরের মধ্য দিয়ে সৌদির রাজপরিবারের কোনো সদস্য প্রথম জাপানে সফর করবেন। সবশেষে বাদশাহ সালমান মালদ্বীপে সফর করবেন। এরপরই মার্চের ২৭ তারিখে তিনি আরব লীগ সম্মেলনে যোগদানের উদ্দেশে জর্ডানের উদ্দেশে রওনা দেবেন ।