News71.com
 International
 23 Feb 17, 11:18 PM
 282           
 0
 23 Feb 17, 11:18 PM

মার্কিন সুরে নৃত্য করছে চীন ।। উত্তর কোরিয়া

মার্কিন সুরে নৃত্য করছে চীন ।। উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়া এবার একমাত্র আন্তর্জাতিক মৈত্রী চীনের কঠোর সমালোচনা করেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ-তে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, চীন মার্কিন সুরে নৃত্য করছে। উ. কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে গত সপ্তাহে চীন ২০১৭ সালে উত্তর কোরিয়া থেকে সব ধরণের কয়লা আমদানি নিষিদ্ধ করেছে। এরই জবাবে চীনের নাম উহ্য রেখে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, একটি প্রতিবেশী দেশ যেটি নিজেকে বন্ধু বলে দাবি করে বড় শক্তি হওয়ার দম্ভে মার্কিন সুরে নৃত্য করছে।

চীনের রফতানি নিষেধাজ্ঞার দিকে ইঙ্গিত করে বিবৃতিতে বলা হয়, বৈদেশিক বাণিজ্যে নিষেধাজ্ঞা আরোপ করে অমানবিক পদক্ষেপ নিয়েছে। এটা উ. কোরিয়ার সমাজ প্রক্রিয়ায় ভাঙন ধরাতে শত্রুদের সহায়তা করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন