News71.com
 International
 23 Feb 17, 11:39 PM
 286           
 0
 23 Feb 17, 11:39 PM

আফগানিস্তানে সৈন্যদের অভিযানে ১২ আইএস জঙ্গি নিহত।।

আফগানিস্তানে সৈন্যদের অভিযানে ১২ আইএস জঙ্গি নিহত।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগড়হার প্রদেশের হাসকা মিনা এলাকায় গত ২৪ ঘন্টায় সরকারি বাহিনীর অভিযানে ইসলামিক স্টেট (আইএস) অনুগত মোট ১২ জঙ্গি নিহত ও অপর ২ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগাইনির এ কথা জানান। গতকাল বুধবার থেকে বিমান বাহিনীর সহায়তায় সরকারের নিরাপত্তা বাহিনী হাসকা মিনা জেলার গড়গড়িতে আইএসের আস্তানায় হামলা শুরু করে। এখন পর্যন্ত এ হামলায় ১২ জঙ্গি নিহত ও অপর ২ জন আহত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন