
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি এবং ডোনাল্ড ট্রাম্প ও তার নির্বাচন ক্যাম্পেইনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক নিয়ে চালানো ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর তদন্ত চালিয়া যাওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। হোয়াইট হাউজের পক্ষ থেকে মার্কিন এই তদন্ত সংস্থাকে অনুরোধ করা হয় তদন্ত বন্ধ করতে । কিন্ত আমেরিকার ক্ষমতার উৎসখ্যাত হোয়াইট হাউজের এই অনুরোধ প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই তদন্ত প্রতিষ্ঠানটি।
এদিকে জানাজানি হতে হোয়াইট হাউজের এমন অনুরোধের তীব্র সমালোচনা করেছে দেশটির মিডিয়া এবং অন্যান্য সংগঠন। এক প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউজ সরাসরি এফবিআই'র সঙ্গে যোগাযোগ করবে না, এই নীতি দীর্ঘদিন ধরে মেনে আসা হচ্ছে। কেননা এফবিআই'র কাজ বিভিন্ন অসমাপ্ত তদন্তের কাজগুলো শেষ করা। আর সেখানে হোয়াইট হাউজের হস্তক্ষেপ কোনভাবেই কাম্য নয়।