
নিউজ ডেস্কঃ আরব আমিরাতের রাজধানী দুবাইতে বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন ২ বাংলাদেশি। এরা হলেন, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, এমপি (দিনাজপুর-সদর) ও বিশিষ্ট তরুণ ব্যবসায়ী উদ্যোক্তা এরিক মোর্শেদ। ওয়ার্ল্ড লিডারশিপ ফেডারেশন আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) পুরস্কার তুলে দেওয়া হয় তাদের হাতে।
সোশিয়াল কর্পোরেট রেসপন্সিবিলিটি (সিএসআর) ক্যাটাগরি এবং সমাজ সেবায় অসামান্য অবদান রাখায় (২০১৬) সালে এই পুরস্কার দেওয়া হয় তাদের। এদের মধ্যে এরিক মোরশেদ পুরস্কার পান সিএসআর ক্যাটাগরিতে।