News71.com
 International
 24 Feb 17, 06:40 PM
 245           
 0
 24 Feb 17, 06:40 PM

তুরস্কের প্রেসিডেন্টের বিরুদ্ধে সেনা অভ্যুত্থানের ব্যর্থ প্রচেষ্টার পর জার্মানিতে আশ্রয় চেয়েছেন দেশটির ১৩৬ কূটনীতিক ।।

তুরস্কের প্রেসিডেন্টের বিরুদ্ধে সেনা অভ্যুত্থানের ব্যর্থ প্রচেষ্টার পর জার্মানিতে আশ্রয় চেয়েছেন দেশটির ১৩৬ কূটনীতিক ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ জার্মানিতে আশ্রয় চেয়েছে তুরস্কের ১৩৬ কূটনীতিক। জার্মানির তরফ থেকে জানানো হয়েছে, তুরস্ক থেকে জার্মানিতে আশ্রয়ের জন্য এ পর্যন্ত ১৩৬টি আবেদন এসেছে। এদের মধ্যে অধিকাংশই কূটনৈতিক পাসপোর্টধারী। গত বছরের জুলাইয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে সেনা অভ্যুত্থানের ব্যর্থ প্রচেষ্টার পর থেকেই দেশটি থেকে জার্মানিতে আশ্রয়ের জন্য আবেদন জানানো হয়।

গত বছরের আগস্ট থেকে ২০১৭ সালের জানুয়ারি পর্যন্ত এসব আবেদন এসেছে। এদিকে, তুরস্কের তরফ থেকে জার্মান সরকারকে কোনো সেনা সদস্যের আবেদন গ্রহণ না করার আহ্বান জানানো হয়েছে। অপরদিকে, গ্রিসে আশ্রয়ের জন্যও আবেদন জানিয়েছেন দুই তুর্কি সেনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন