News71.com
 International
 24 Feb 17, 07:33 PM
 307           
 0
 24 Feb 17, 07:33 PM

সিরিয়ার আল বাব শহরের কাছে গাড়িবোমা হামলা, নিহত ৪১ জন

সিরিয়ার আল বাব শহরের কাছে গাড়িবোমা হামলা, নিহত ৪১ জন

আন্তর্জাতিকা ডেস্কঃ সিরিয়ার আল বাব শহরের কাছে  তুরস্ক-সমর্থিত সিরীয় বিদ্রোহীদের একটি নিরাপত্তা তল্লাশিচৌকিতে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গীদের এক গাড়িবোমা হামলায় ৪১ জন নিহত হয়েছেন। আজ শুক্রবারের এই হামলায় নিহতদের মধ্যে ৩৫ জন বেসামরিক ও ছয় জন বিদ্রোহী বলে এক প্রতিবেদনে বলা হয়েছে। আল বাবের উত্তর-পশ্চিমে সৌসিয়ান গ্রামে হামলার ঘটনা ঘটে। এতে আরো বহু মানুষ আহত হয়েছেন বলে স্থানীয়সূত্রে জানা গেছে।

এর আগে তুর্কি-সমর্থিত বিদ্রোহীরা গতকাল বৃহস্পতিবার আল বাব থেকে আইএস জঙ্গিদের বিতাড়িত করেছিল। উত্তর-পশ্চিম সিরিয়ায় আইএসের সর্বশেষ উল্লেখযোগ্য ঘাটি ছিল আল বাব। কয়েক সপ্তাহের তীব্র লড়াইয়ের পর নিকটবর্তী ছোট শহর কাবাসিন ও আল বাজেহ থেকেও আইএস জঙ্গিদের হটিয়ে দেয় তুর্কি-সমর্থিত বিদ্রোহীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন