News71.com
 International
 24 Feb 17, 11:38 PM
 300           
 0
 24 Feb 17, 11:38 PM

শ্লীলতাহানির অভিযোগে এবার বিজেপির সংসদ সদস্য রূপা গাঙ্গুলিকে পুলিশের তলব ।।

শ্লীলতাহানির অভিযোগে এবার বিজেপির সংসদ সদস্য রূপা গাঙ্গুলিকে পুলিশের তলব ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ এবার রূপা গাঙ্গুলিকে তলব করলো পুলিশ। তাঁর বিরুদ্ধে আনা হয়েছে শ্লীলতাহানির অভিযোগ। অবশ্য, সঙ্গে আরও দুটি ধারায় অভিযোগ আনা হয়েছে। ৮ মাস আগে কাকদ্বীপে দলীয় কর্মীরা আক্রান্ত শুনে সেখানে গিয়েছিলেন রূপা। রাস্তায় তাঁকে আটকানো হয়। সেই সময় কিছু লোকের সঙ্গে বসা হয়। সেই অভিযোগের ভিত্তিতে রূপাকে ডেকে পাঠিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পুলিশ। তাঁকে হাজির হতে হবে হারউড পয়েন্টের কোস্টাল থানা।

পুলিশের তলব পাওয়ার পর রূপা অবশ্য লেখেন, আমি বর্তমানে দিল্লিতে। তাই এই মুহূর্তে হাজির হওয়া সম্ভব নয়। অন্য কোনো তারিখ দিতে পারেন। তাছাড়া, একজন নারী হয়ে থানায় জেরার জন্য যেতে পারছি না। আপনারা চাইলে আমার বাড়িতে এসে জেরা করতে পারেন। প্রসঙ্গত, রূপার বিরুদ্ধে যে ধারাগুলি আনা হয়েছে, সেগুলি জামিন অযোগ্য। থানায় জেরার জন্য গেলে গ্রেপ্তার করা হতে পারে, এমন আশঙ্কাও করছেন কেউ কেউ। এর আগে বাবুল সুপ্রিয়র নামে মানহানির মামলা হয়েছে। প্রতারণার অভিযোগে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারকেও গ্রেপ্তার করা হয়েছিল। কৈলাশ বিজয়বর্গীর নামে মানহানির মামলা করেছেন নগরপাল । বিজেপি নেতৃত্ব মনে করছেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এসব করা হচ্ছে। নইলে একজন নারীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনা হতো না। এবার রূপাকেও হেনস্থা করা হতে পারে। সেই কারণেই আপাতত এড়িয়ে চলতে চাইছেন রাজ্যসভার এই সাংসদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন