News71.com
 International
 25 Feb 17, 02:45 PM
 216           
 0
 25 Feb 17, 02:45 PM

চীনে বিলাসবহুল একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৩ আহত ১৪ ।।

চীনে বিলাসবহুল একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৩ আহত ১৪ ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নগরী নানচ্যাংয়ে আজ শনিবার সকালে বড়ো ধরণের অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ৩ জনের প্রাণহানি ও অন্তত ১৪ জন গুরুতর আহত হয়েছে। এ সময় বেশ কয়েকজন হোটেলটিতে আটকা পড়েছে বলে আশংকা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে এইচএনএ প্লাটিনাম মিক্স হোটেলের বেশ কয়েকটি তলা থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসছে ।হোটেলটির আশপাশে বেশ কয়েকটি ফায়ার ইঞ্জিন ও অ্যাম্বুলেন্স রয়েছে। সর্বশেষ জানা গেছে, আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং উদ্ধারকর্মীরা ভবনটিতে আটকে পড়াদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে। স্থানীয় সময় সকাল ৮ টার দিকে চারতলা হোটেল ভনটির তৃতীয় তলায় অগ্নিকাণ্ড শুরু হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন