News71.com
 International
 25 Feb 17, 03:16 PM
 251           
 0
 25 Feb 17, 03:16 PM

হৃত্বিক রোশনের সঙ্গে নাচতে চান ভারতের মুম্বাইয়ে চিকিৎসা হতে আসা ৫০০ কেজির মিশরীয় মহিলা ।।

হৃত্বিক রোশনের সঙ্গে নাচতে চান ভারতের মুম্বাইয়ে চিকিৎসা হতে আসা ৫০০ কেজির মিশরীয় মহিলা ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ওজন কমানোর চিকিৎসা করাতে ভারতের মুম্বাইয়ে এসেছেন বিশ্বের সবচেয়ে ভারী মহিলা মিশরের ইমন আহমেদ আবদেলাতি। সম্প্রতি ইমন তার এক সুপ্ত বাসনার কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ওজন কমিয়ে একবার নিজের পায়ে দাঁড়াতে পারলে, তিনি হৃত্বিক রোশনের সঙ্গে নাচতে চান। ইমনের এই ইচ্ছে জানার পর হৃত্বিক এক বিবৃতি দিয়ে বলেন, তিনি অবশ্যই ইমনের সঙ্গে নাচতে চান। তিনি ভারতে ফিরেই মিশরের এই মহিলার সঙ্গে দেখাও করতে চান বলে জানিয়েছেন ।

এ সুপারস্টার জানিয়েছেন, ইমন একবার নিজের পায়ে দাঁড়াতে পারলে, তিনি অবশ্যই তার সঙ্গে নাচবেন।
৩৬ বছর বয়সী ইমন এইমুহূর্তে মুম্বাইয়ের এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে তার অস্ত্রোপচার হওয়ারও কথা রয়েছে। সূত্রের খবর, হৃত্বিকের মা পিঙ্কি রোশন ইমনের চিকিৎসার জন্যে ১০ লাখ টাকা দিয়েছেন এবং অভিনেতার বোন সুনয়না তাকে গিয়ে দেখেও এসেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন