
আন্তর্জাতিক ডেস্কঃ প্রশান্ত মহাসাগরীয় দেশ ফিলিপাইনের বিভিন্ন সৈকতে ভেসে এসেছে বেশ কিছু অদ্ভুত আকারের সামুদ্রিক প্রাণীর দেহ। এতে বিজ্ঞানীরা মনে করছেন, জোরালো ভূমিকম্পের আভাস দিচ্ছে দেহগুলি। এরআগে প্রায় ৩০ ফুট লম্বা মাছের মতো কিছু প্রাণীর দেহ দেশটির সমুদ্র উপকূলে ভেসে আসার পর পরই দু’টি জোরালো কম্পনে নড়ে ওঠে ফিলিপাইন।
বিজ্ঞানীদের ব্যাখ্যা, সমুদ্রের ৩ হাজার ফুট গভীরে এদের বাস। সমুদ্রের তলায় কম্পনেই ওদের মৃত্যু হয়েছে। একইভাবে গত বুধবার ১৫ ফুট লম্বা একটি লোমশ দেহাংশ ভেসে আসে সৈকতে। তবে এটিকে সমুদ্রের অন্ধকার তলদেশে বাসকারী কোনও বিশালাকায় প্রাণীর অংশ বলেই মনে করা হচ্ছে।