News71.com
 International
 25 Feb 17, 07:47 PM
 312           
 0
 25 Feb 17, 07:47 PM

ইন্দোনেশিয়ার ১ নারী মাত্র ৯০ ডলারের বিনিময়ে কিম জঙ-ন্যামকে হত্যা করে।।   

ইন্দোনেশিয়ার ১ নারী মাত্র ৯০ ডলারের বিনিময়ে কিম জঙ-ন্যামকে হত্যা করে।।      

আন্তর্জাতিক ডেস্কঃ মাত্র ৯০ ডলার পেয়েই কিম জঙ-ন্যামকে খুন করেছিল ইন্দোনেশিয়ান এক নারী। কিন্তু সে খুন করার উদ্দেশ্যে তার মুখে নার্ভ এজেন্ট দেয়নি বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার কর্মকর্তারা। প্রতিবেদনে বলা হয়, একটি রিয়ালিটি শো হচ্ছে এমনটা জেনে ইন্দোনেশিয়ান এই নাগরিক কিম জঙ-ন্যামের মুখে একটি কাগজ ঘসে দেয়। এ সময় তার হাতে শিশুদের গায়ে মাখানোর তেলের মত একটি উপাদান ছিল বলেও সে স্বীকার করে।

ইন্দোনেশিয়া দূতাবাস থেকে মালয়েশিয়ায় আটক এই নারীর সাক্ষাতকার নেয়ার পর বিষয়টি জানা যায়। মালয়েশিয়ায় অবস্থিত ইন্দোনেশিয়ান দূতাবাসের তিন কর্মকর্তা সিতি আয়েশা নামের নারীর সঙ্গে দেখা করে জানান, আমরা তার সঙ্গে কথা বলেছি। তার ভাষ্যমতে, সে নির্দোষ। কেননা একটি মজাদার রিয়ালিটি শো'র অংশ হিসেবে ৩ জন জাপানি চেহারার মানুষ তার সঙ্গে দেখা করে এবং মালয়েশিয়ান মুদ্রায় ৪০০ রিংগিত প্রদান করে। মেয়েটিকে বলা হয়, মজাদার এই বিষয়টি রেকর্ড করা হবে। অবশ্য মালয়েশিয়ার পুলিশ এই নারীর বক্তব্য সম্পূর্ণ সমর্থন করছে না। তারা জানায়, আমরা মেয়েটিকে পরীক্ষা করে দেখেছি। নার্ভ এজেন্টে তার শরীরের কোন ক্ষতি হয়নি। তারপরও বিষয়টি আমরা খতিয়ে দেখব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন