News71.com
 International
 25 Feb 17, 11:34 PM
 257           
 0
 25 Feb 17, 11:34 PM

সিরিয়া যুদ্ধে অংশ নিয়ে ১৬২ ধরনের নতুন অস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া ।। প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর স্বীকারোক্তি

সিরিয়া যুদ্ধে অংশ নিয়ে ১৬২ ধরনের নতুন অস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া ।। প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর স্বীকারোক্তি

আন্তর্জাতিক ডেস্কঃ মস্কো সিরিয়ায় বিদ্রোহীদের বিরুদ্ধে চালানো অভিযানগুলোতে নতুন নতুন রুশ অস্ত্রের কার্যকারিতা সফল প্রমাণিত হয়েছে। এমনটাই জানিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। তিনি রুশ পার্লামেন্টে এক প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে বলেন, সিরিয়ায় ১৬২ ধরনের নতুন অস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। এর মধ্যে ১৫২টি অস্ত্র যথেষ্ট কার্যকর বলে প্রমাণিত হয়েছে। শুধু তাই নয়, রাশিয়ার বিমানবাহী রণতরীগুলো থেকে সিরিয়ায় তৎপর আইএস সহ অন্যান্য ঘাঁটি লক্ষ্য করে দূরপাল্লার যেসব ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে সেগুলো প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী ।

অন্যদিকে, রুশ প্রতিরক্ষামন্ত্রী জানান, ২০১৫ সালের সেপ্টেম্বরে সিরিয়ায় সরাসরি বিমান হামলা শুরু করে রাশিয়া। তখন থেকে এখনও পর্যন্ত রুশ পাইলটরা এক হাজার ৭৬০টি অভিযান চালিয়েছে। এসব অভিযানে অন্তত ৩,১০০ সন্ত্রাসী খতম হয়েছে। শোইগু বলেন, রুশ সেনাবাহিনীর শতকরা ৯০ ভাগ পাইলট সিরিয়ার আকাশে যুদ্ধ করার অভিজ্ঞতা অর্জন করেছেন । সিরিয়ার জলসীমায় রুশ যুদ্ধজাহাজগুলোর অভিযানকে সফল আখ্যায়িত করে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই অভিযানে তার দেশের নৌবাহিনী যে অভিজ্ঞতা অর্জন করেছে তা ভবিষ্যতে তাদেরকে সম্ভাব্য ভুল থেকে রক্ষা করবে। গত ডিসেম্বরে সিরিয়ায় শুরু হওয়া যুদ্ধবিরতির কথা উল্লেখ করে সের্গেই শোইগু বলেন, ওই যুদ্ধবিরতির ফলে সিরিয়া ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে এবং কার্যত দেশটির গৃহযুদ্ধ বন্ধ হয়ে গেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন