
আন্তর্জাতিক ডেস্কঃ আম আদমির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালসহ ৫ আপ নেতার বিরুদ্ধে দেশের অর্থমন্ত্রীর করা মানহানী মামলায় আদালতে অরুণ জেটলি ও তাঁর পরিবারের আয় ও আয়করের তথ্য প্রকাশের দাবি জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আজ শনিবার দিল্লি হাইকোর্টে কেজরিওয়াল আবেদন করেন ১৯৯৯ থেকে ২০১৪ পর্যন্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও তাঁর স্ত্রী, কন্যা, জামাইয়ের আয়কর তথ্যের পাশাপাশি ব্যাংকের নথি প্রকাশ করুক।
কেজরিওয়াল আরও জানান,‘ আদালতের সামনে জেটলির তাঁর আয়কর ও ব্যাংক নথি প্রকাশ করুক। তাহলেই স্পষ্ট হবে দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েসনের দায়িত্বে থাকাকালীন কোনো ব্যক্তিগত সুবিধা নিয়েছেন কি না। ’ ১৩ বছর দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েসনের দায়িত্বে ছিলেন জেটলি। দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের দুর্নীতির সঙ্গে জেটলির যোগ আছে বলে দাবি করেছিলেন কেজরিওয়াল। এই অভিযোগকে সামনে রেখে অরুণ জেটলি কেজরিওয়ালসহ ৫ আপ নেতার বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানীর মামলা করেন। জেটলির দাবি,‘ কেজরিওয়ালসহ কয়েকজন আপ নেতা ইচ্ছে করে মিথ্যা প্রচার করেছেন । এর জন্য আমার ও পরিবারের সন্মানহানী হয়েছে।’