News71.com
 International
 26 Feb 17, 09:53 AM
 279           
 0
 26 Feb 17, 09:53 AM

হোয়াইট হাউজে অনুষ্ঠিতব্য করেসপনডেন্ট ডিনার বয়কট করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।।

হোয়াইট হাউজে অনুষ্ঠিতব্য করেসপনডেন্ট ডিনার বয়কট করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ঘোষণা দিয়ে আগামী ২৯ তারিখে হোয়াইট হাউজে অনুষ্ঠিতব্য করেসপনডেন্ট ডিনার বয়কট করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শনিবার এক টুইট বার্তায় এই অনুষ্ঠানে অংশ নেবেন না বলে জানান তিনি। প্রতিবছর হোয়াইট হাউজে প্রেসিডেন্টের অভ্যর্থনায় দেশটির বিখ্যাত ব্যক্তি, সাংবাদিক ও রাজনীতিবিদের অংশগ্রহণে জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠান হয়ে থাকে। আগেরদিন হোয়াইট হাউজের এক ব্রিফিংয়ে বিশ্ব গণমাধ্যমের প্রতিনিধিত্বকারী কয়েকটি সংবাদপত্র ও প্রতিষ্ঠানের কর্মীদের ঢুকতে না দেয়ার পরদিনই ট্রাম্প এই নতুন ঘোষণা দেন ।

এরআগে এক বক্তব্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ভুয়া সংবাদ জনগণের শত্রু। টুইটারে তিনি বেশ কয়েকবার সিএনএন, নিউইয়র্ক টাইমসকে ভুয়া সংবাদ মাধ্যম বলে অভিহিত করেছেন। ধারণা করা হচ্ছে, রাশিয়ার সঙ্গে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দলের সঙ্গে যোগাযোগের বিষয়ে রিপোর্ট করায় ক্ষুব্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। গত শুক্রবার ট্রাম্পের ভাষণের কিছুক্ষণ পরেই শন স্পাইসারের ব্রিফিংয়ে মাত্র কিছু নির্দিষ্ট কিছু সংবাদমাধ্যমকে ডাকা হয়। সেখানে থাকা সংবাদ মাধ্যমগুলোর মধ্যে ডানপন্থী বলে পরিচিত ফক্স নিউজ, অল্ট রাইট মুভমেন্টের মুখপাত্র ব্রেইটবার্ট নিউজ, এবিসি, রয়টার্স ও ওয়াশিংটন টাইমসকে সুযোগ দেয়া হয়। বাদ দেয়া হয় সিএনএন, বিবিসি, নিউইয়র্ক টাইমস, লস অ্যাঞ্জেলেস টাইমস, বাজফিড ও গার্ডিয়ানকে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন