News71.com
 International
 26 Feb 17, 09:59 AM
 272           
 0
 26 Feb 17, 09:59 AM

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নগরী নানচ্যাংয়ে হোটেলে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০ ।।

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নগরী নানচ্যাংয়ে হোটেলে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০ ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নগরী নানচ্যাংয়ে এক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকালে হওয়া এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১০ জন নিহত হয়েছেন। এ সময় বেশ কয়েকজন হোটেলটিতে আটকা পড়েছে বলে আশংকা করা হচ্ছে ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে এইচএনএ প্লাটিনাম মিক্স হোটেলের বেশ কয়েকটি তলা থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসছে। হোটেলটির আশপাশে বেশ কয়েকটি ফায়ার ইঞ্জিন ও অ্যাম্বুলেন্স রয়েছে। হোটেলটিতে ২৫০ জন অবস্থান করছিলো। অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে এখনো জানা যায়নি। তদন্তের জন্য ৭ জন ব্যক্তিকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন