News71.com
 International
 26 Feb 17, 01:33 PM
 267           
 0
 26 Feb 17, 01:33 PM

আমেরিকার নিউ অরলিন্স প্যারেডে বেপরোয়া গাড়ি, আহত ২৮।।

আমেরিকার নিউ অরলিন্স প্যারেডে বেপরোয়া গাড়ি, আহত ২৮।।

আন্তর্জাতিক ডেস্কঃ আমেরিকার নিউ অরলিন্স শহরের মার্দি গ্র্যাস প্যারেডে মানুষের উপর চলন্ত গাড়ি তুলে দিয়েছে এক দুর্বৃত্ত। এ ঘটনায় অন্তত ২৮ ব্যক্তির আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার সন্ধ্যায় শহরের মধ্যাঞ্চলে চলা ক্রিউ অব এনডিমিওন প্যারেড দেখতে আসা মানুষের উপর অতর্কিতে উঠে যায় গাড়িটি।

স্থানীয় পুলিশ বলছে, এ ঘটনায় এরমধ্যে ১ ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে এর পেছনে কোন সন্ত্রাসী তৎপরতা এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি।

তবে প্রত্যক্ষদর্শীদের একজন বলেন, ‘ভিড়ের মধ্যে পিকআপ ভ্যানটি তুলে দেয়ার সময় এর চালককে অসতর্ক মনে হচ্ছিলো, সে যে কি ভয়াবহ কাজ করতে যাচ্ছে তাকে দেখে মোটেই তা মনে হচ্ছিলো না।’ পুলিশ অফিসার মাইকেল হ্যারিসন জানান, দুর্ঘটনা থেকে ২১ জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে, এরমধ্যে ৫ জনের অবস্থা খুবই গুরুতর। এছাড়া আরো ৭ ব্যক্তি সামান্য আহত হয়েছে।  এদেরমধ্যে এক পুলিশ অফিসারও রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন