
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনের এক কারাগার থেকে আজ রবিবার ১৩ বন্দি পালিয়ে গেছে। দেশটির কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। এ ব্যাপারে ফিলিপাইন ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সির মুখপাত্র ডেরিক আরনল্ড ক্যারেওন জানান, ভোর হওয়ার আগে ম্যানিলার উত্তরাঞ্চলে অবস্থিত সান ফার্নান্ডো নগরীর একটি পুলিশ ক্যাম্পের ওই জেলখানা থেকে ১৩ বন্দি পালিয়ে গেছে। তিনি বলেন, ‘তারা করাত দিয়ে ধাতব গ্রিল কেটে পালিয়ে গেছে। ’ মুখপাত্র ক্যারেওন আরো জানান, বন্দিরা কিভাবে করাতটি পেল সে ব্যাপারে তদন্ত চলছে।