News71.com
 International
 27 Feb 17, 12:43 AM
 266           
 0
 27 Feb 17, 12:43 AM

ভারতের তামিলনাডু উপকূলে নৌকাডুবিতে শিশুসহ মৃত ৯ পর্যটক।।

ভারতের তামিলনাডু উপকূলে নৌকাডুবিতে শিশুসহ মৃত ৯ পর্যটক।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের তামিলনাডু উপকূলে নৌকাডুবিতে সলিল সমাধি হল ৯ পর্যটকের। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। মোট ১৯ জন নৌকাযাত্রীকে উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার তামিলনাডুর টুটিকোরিন জেলার মানাপাড উপকূলে সমুদ্রে পর্যটক বোঝাই একটি নৌকা উল্টে যায়। নৌকাটিতে মোট কুড়ি জন পর্যটক ছিলেন। মৃতদের মধ্যে একাধিক শিশু রয়েছে বলে জানা গিয়েছে।

টুটিকোরিনের জেলা শাসক এম রবিকুমার জানিয়েছেন, 'নৌকাডুবিতে ৯ জনের প্রাণহানি ঘটেছে এবং ১৯ জনকে উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, তিরুচেন্দুর এলাকার তিনটি পরিবার নৌকাটি ভাড়া করেছিলেন। আহতদের স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসনের নির্দেশে ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। রাত ৯টা পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, ঘটনার পরে নৌকার মাঝি এবং স্থানীয় মত্স্য জীবীদের কয়েকজনের সন্ধান পাওয়া যায়নি। তাদের হদিশ পেতে তল্লাশি চলেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন