
আন্তর্জাতিক ডেস্কঃ বন্যা ও ভূমিধসে চিলিতে বিশুদ্ধ খাবার পানি সঙ্কটে পড়েছে প্রায় ৪০ লাখ মানুষ। দেশটির কর্মকর্তারা খাবার পানির উৎস হিসেবে ব্যবহার করা একটি নদীর স্রোত বন্ধ করে দেয়াতে এই সঙ্কট তৈরি হয়। কর্তৃপক্ষরা জানায়, মাইপো নদীর পানি সরবরাহ বন্ধে এই সমস্যার তৈরি হয়েছে। বন্যার পানি না কমা পর্যন্ত আমরা এই বাঁধ সরাতে পারছিনা ।
এলাকাবাসী এখন পানি ফুঁটিয়ে পান করছে। সব রেস্টুরেন্ট ও ব্যবসা প্রতিষ্ঠান এখন বন্ধ রযেছে। আগামীকাল সোমবার পর্যন্ত সব স্কুলও বন্ধ। স্থানীয় গভর্নর ক্লডিও অরেগো বলেন, আমরা ১৪ লাখ বাড়ির সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নিতে হয়। আমরা এখনো জানি না কখন খাবার পানি সরবরাহ করতে পারবো।’ এখন পর্যন্ত বন্যায় ৪ জন নিহত হয়েছেন ।