News71.com
 International
 27 Feb 17, 11:08 AM
 241           
 0
 27 Feb 17, 11:08 AM

বেশ কয়েকজন অস্কারজয়ী তাদের পুরস্কার উৎসর্গ করলেন অভিবাসীদের কল্যানে ।।

বেশ কয়েকজন অস্কারজয়ী তাদের পুরস্কার উৎসর্গ করলেন অভিবাসীদের কল্যানে ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ অ্যাকাডেমিক অ্যাওয়ার্ডের ৮৯তম আসর শুরু হয়ে গেছে। আজ সোমবার সকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের হলিউডের ডলবি থিয়েটারে চলছে পুরস্কার ঘোষণা। এবারের অস্কারজয়ীদের বেশ কয়েকজন তাদের পুরস্কার উৎসর্গ করেন অভিবাসীদের। যুক্তরাষ্ট্রে ৭ মুসলিম দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারির পর থেকেই চলছে সমালোচনা। অস্কার বর্জন করেছিলেন ইরানের 'দ্য সেলসম্যান' এর নির্মাতা ও অভিনেত্রী । গতকাল অস্কারের মঞ্চেও এর প্রভাব ছিল।সুইসাইড স্কোয়াডের জন্য সেরা মেকআপ আর্টিস্ট নির্বাচিত হয়েছেন আলেজান্দ্রো বোর্তোরাজি, জর্জিও গ্রেগরিনি এবং ক্রিস্টোফার নেলসন। বোর্তোরাজি অস্কার হাতে নিয়েই বলেন, আমি একজন ইতালিয়ান, আমি একজন অভিবাসী। এই পুরস্কার অভিবাসীদের জন্য। এরপর বিদেশি ভাষায় সেরা চলচ্চিত্র নির্বাচিত হয় ইরানের 'দ্য সেলসম্যান'। পরিচালক আসগর ফাহাদি নিজে উপস্থিত থাকতে না পারলেও পাঠিয়েছেন বার্তা। সেখানে তিনিও এই পুরস্কার উৎসর্গ করেছেন অভিবাসীদের ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন