News71.com
 International
 27 Feb 17, 11:27 AM
 242           
 0
 27 Feb 17, 11:27 AM

জার্মানিতে দিনে গড়ে ১০ বার হেট অ্যাটাকের শিকার হচ্ছেন শরণার্থীরা ও অভিবাসীরা ।।

জার্মানিতে দিনে গড়ে ১০ বার হেট অ্যাটাকের শিকার হচ্ছেন শরণার্থীরা ও অভিবাসীরা ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ জার্মানে আশ্রয় নেয়া শরণার্থী ও অভিবাসীরা দিনে গড়ে ১০ বার করে হেট অ্যাটাকের শিকার হচ্ছেন বলে জানা গেছে। সেখানে বলা হয় ২০১৬ সালে ৩৫৩৩ জন শরণার্থী ও অভিবাসীর ওপর হামলা চালানো হয়। এর মধ্যে ২৫৪৫টি আক্রমণ ছিল সরাসরি শরণার্থীদের ওপর। এক প্রতিবেদনে আরো জানানো হয়, ২০১৬ সালে এই আক্রোশের শিকার হয়ে ৫৬০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছ ৪৩ জন শিশু ।

এই আক্রমণ কারণ হিসেবে ঢালাওভাবে শরণার্থী গ্রহণের নীতিকে দায়ী করে জানায়, অ্যাঞ্জেলা মার্কেলের এই সিদ্ধান্তের কারণে দেশটির মানুষ দুইভাবে বিভক্ত হয়ে গেছে আর সে কারণেই হেট অ্যাটাক বা জাতিগত ঘৃণা নিয়ে আক্রমণের পরিমাণ বেড়ে গেছে। আর তার প্রভাব পড়ছে দেশটিতে থাকা অন্যান্য অভিবাসীদের জীবনেই। এই হেট অ্যাটাক শুধু শরণার্থী ও অভিবাসীদের ওপর হচ্ছে না, বরং তাদেরকে সমর্থন করা ও সহায়তা প্রদান করা জার্মানদের ওপরও হচ্ছে। ওই প্রতিবেদনে বলা হয়, শরণার্থীদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবকদের ওপরও হামলা চালানো হয়েছে। ২০১৬ সালে এমন হামলা হয়েছে ২১৭ বার ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন