
আন্তর্জাতিক ডেস্কঃ আমেরিকার নৌবাহিনীর সেক্রেটারি হওয়ার জন্য ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে নিজের নাম প্রত্যাহার করে নিলেন ফিলিপ বিলডেন। গতকাল রবিবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে মার্কিন প্রতিরক্ষা সেক্রেটারি জিম ম্যাটিস ও বিলডেন নিজে এ খবর নিশ্চিত করেন। হোয়াইট হাউজের এক বিবৃতিতে এ ঘটনার ব্যাখ্যা দিয়ে বলা হয়, নৌ অফিসার হওয়ার জন্য ট্রাম্পের মনোনয়ন প্রত্যাখ্যানের পেছনে বিলডেনের ব্যবসায়িক মনোভাব কারণ হিসেবে দেখা দিয়েছে। সম্প্রতি তিনি দেশটির একটি প্রাইভেট ইক্যুয়িটি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ফার্ম থেকে অবসর গ্রহণ করেছেন ।
এ ব্যাপারে বিলডেনের সহজ স্বীকারোক্তি, নিজের ব্যক্তিগত ব্যবসা ত্যাগ করে মার্কিন সরকারের বিশ্বস্ত কর্মকর্তা হিসেবে নিজেকে উপযুক্ত মনে করছেন না এবং তিনি এই দায়িত্ব খুব একটা উপভোগ করবেন না বলে জানিয়ে দেন। ম্যাটিস বলেন, ‘ব্যক্তিগত ব্যবসার কারণ দেখিয়ে প্রেসিডেন্টের এমন প্রস্তাব প্রত্যাখ্যান কেবল বিলডেনের একান্ত বিষয়।’ তবে নিজে নাম প্রত্যাহার করে নিলেও মার্কিন নৌ সেক্রেটারি পদের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অন্য একজনের নাম প্রস্তাব করেছেন ফিলপ বিলডেন ।